Saturday, February 7, 2026

হিরোশিমায় পরমাণু বোমা বর্ষণ: বিভীষিকার ৮০ বছর

Date:

Share post:

১৯৪৫ সালের ৬ আগস্ট এই দিনটি ছিল অন্যান্য দিনের মত এক সাধারণ সোমবার। খুদেরা স্কুলে যাচ্ছিল, মানুষজন কাজে, কেউবা বাজারে। কিন্তু সময় থেমে যায় সকাল ৮টা ১৫ মিনিটে। আকাশের নীলচে চাদরে হঠাৎ ফেটে পড়ে এক ভয়াবহ বিস্ফোরণ। নাম—’লিটল বয়’ (Little Boy), ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা! ২০২৫ সালের ৬ আগস্ট, আজ সেই বিভীষিকার ৮০তম বার্ষিকী। এই দিনে বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ‘হিরোশিমা দিবস’ (Hiroshima Day), শান্তির বার্তা পৌঁছে দেওয়ার এক প্রতীকী প্রয়াস।

‘লিটল বয়’ বোমাটি পড়ার সঙ্গে সঙ্গেই হিরোশিমায় (Hiroshima) তাৎক্ষণিকভাবে প্রাণ হারান প্রায় ৭০,০০০–৮০,০০০ মানুষ। পরবর্তী কয়েক মাস ও বছরের মধ্যে মৃত্যু হয় আরও হাজার হাজার মানুষের। এখনও পর্যন্ত হিসাব অনুযায়ী, মোট প্রাণহানি ১.৪ লক্ষেরও বেশি। এই বোমার শক্তি ছিল প্রায় ১৫ কিলোটন। অনেকেই পারমাণবিক বিকিরণের প্রভাবে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগেছেন। যারা বেঁচে গিয়েছিলেন, তাঁদের ‘হিবাকুশা’ বলা হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী হিরোশিমা ও নাগাসাকির উপর বোমা ফেলার জন্য পরিকল্পনা করা হয়েছিল ‘অপারেশন অর্ডার নং ৩৫’ নামে সামরিক নির্দেশনায়। ফলে এর সামরিক কোড নাম ছিল ‘Operation Order No.35’। এই আদেশে ৫ আগস্ট, ১৯৪৫-এ ‘এনোলা গে’কে বোমা ফেলার অনুমতি দেওয়া হয়।

এই নির্মম দিনটিতে শান্তি স্থাপনের জন্য হিরোশিমার কেন্দ্রস্থলে অবস্থিত ‘হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক’ তৈরি করা হয়েছিল। এই পার্ক আজও সেই ইতিহাস বহন করে চলেছে। প্রতি বছর ৬ আগস্ট এখানে অনুষ্ঠিত হয় নীরবতা পালন, কাগজের অরিগামি ক্রেন উৎসর্গ, মোমবাতি মিছিল ও স্মৃতিচারণ সভা। এই বছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। আন্তর্জাতিক বক্তৃতায় উঠে আসে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বিশ্বশান্তির প্রয়োজনীয়তা। আরও পড়ুনঃ বিহারের বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প! SIR সার্কাস নিয়ে কটাক্ষ তৃণমূলের

spot_img

Related articles

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...

এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ 

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত। এবার মুর্শিদাবাদে অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত...