Friday, April 10, 2026

ভোট বড় দায়! শাহ-সাক্ষাৎ পাবে আরজিকর নির্যাতিতার পরিবার, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ শমীক ভট্টাচার্যর সঙ্গে দিল্লিতে দেখা করলেন আরজি কর কান্ডের নির্যাতিতার পরিবারের সদস্যরা। আরজি করে (RG Kar) মৃত পড়ুয়ার বাবা-মা ফের দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে। তবে এটা নতুন কিছু নয়, এর আগেও তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে বুধবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের বলেন, তাঁরা আগেও একই আবেদন করেছিলেন। কিন্তু যতদূর শুনেছি, তাঁদের কোনও সময় দেওয়া হয়নি। তার পরও তাঁরা ফের যাচ্ছেন। এখন ভোট আসছে, এবার হয়তো তাঁদের সময় দেওয়া হবে। কিন্তু কোন মুখে তাঁরা সময় দেবেন? বিজেপি রাজ্যগুলিতেই তো একের পর এক মহিলাকে ধর্ষণ ও খুন করা হচ্ছে! বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে একজন নার্সকে গলা কেটে খুন করা হল। উত্তরপ্রদেশের এক ছাত্রীকে ধর্ষণ করল পুলিশ কনস্টেবল, এখন যদি অমিত শাহরা  আরজি করে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন তাহলে আমাদের প্রশ্ন উন্নাও, হাথরস, প্রয়াগরাজ থেকে শুরু করে বিলকিসের (Bilkis) সঙ্গে কেন দেখা করবেন না? আরও পড়ুনঃ হিরোশিমায় পরমাণু বোমা বর্ষণ: বিভীষিকার ৮০ বছর

 

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...