Wednesday, June 3, 2026

দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের অধিনায়ক শুভমন গিল

Date:

Share post:

ভারত অধিনায়ক হিসাবে প্রথম পরীক্ষাতেই ফুল মার্কস পেয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে টিম ইন্ডিয়া (India Team)। সেখানে অধিনায়ক হিসাবে যেমন যোগ্য নেতৃত্ব দিয়েছেন, তেমনই ব্যাটার হিসাবেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ অধিনায়ক। দেশে ফিরেই এবার গিলের (Shubman Gill) কাঁধে নতুন দায়িত্ব। দলীপ ট্রফিতে (Duleep Trophy) নর্থ জোনের অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমন গিল।

নর্থ জোনে শুধু তিনিই নন আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন রোহিত অর্শদীপ সিং (Arshdeep Singh) হর্ষিত রানা (Harshit Rana)। ঘরোয়া ক্রিকেটে এবার অধিনায়ক গিলের (Shubman Gill) সাফল্যের দৌঁড় দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে যেমন গড়েছেন একাধিক রেকর্ড। তেমনই ব্যাটার হিসাবেও বহু রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।

উত্তরাঞ্চলের দায়িত্বই এবার তাঁর কাঁধে দেওয়া হয়েছে। যদিও গিল, অর্শদীপ এবং হর্ষিতের বিকল্প ক্রিকেটারও রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। কারণ সামনেই রয়েছে এশিয়া কাপ। যদিও শুভমন গিল সম্প্রতি ভারতের টি টোয়েন্টি ফর্ম্যাটে নেই। তবে অর্শদীপ এবং হর্ষিত রানা ভারতীয় টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। সেই কথা মাথায় রেখেই তাদের বিকল্প ক্রিকেটারও দলে রাখা হয়েছে।

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...