Thursday, May 7, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক, ইসরোর রোভার প্রতিযোগিতায় পঞ্চম স্থান জে ইউ গবেষকদের

Date:

Share post:

মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ অংশ রোভার। ভারতের মুন মিশন (Chandrayaan Mission) অভিযানের সফলতার পর থেকেই এই নিয়ে গবেষণা বেড়েছে। এবার রোভার নির্মাণের ক্ষেত্রে দেশের মোট ২৭৩ টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ISRO আয়োজিত প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে সকলকে চমকে দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক দল। যাদবপুরের সাফল্যে খুশি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাও।

ইসরোর তরফে আয়োজিত দেশের প্রথম রোভার নির্মাণ প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিপিএস সিস্টেম (GPS) ছাড়া শুধুমাত্র কম্যান্ড (নির্দেশ) ব্যবহার করে একটি রোভার বানিয়ে ফেলেন। এর জন্য খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। পরিকল্পনা, বাজেট এবং নির্মাণ দেখে চমকে গেছেন ISRO-র বিজ্ঞানীরা। এই প্রসঙ্গে কৃতী দলের গবেষক সায়ন কুমার শাহ বলেন, “নানা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রতিযোগিতা চলাকালে ইসরোর বিজ্ঞানীদের নির্দেশে নতুন করে প্রোগ্রাম করতে হয়েছিল আমাদের রোভারকে। তবে এ ধরনের প্রতিযোগিতায় যোগ দিতে পেরে ভাল লেগেছে।” দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করার পরও গবেষক দলের সদস্যরা বলছেন ফল আরও ভালো হতে পারতো। তবে শেষ মুহূর্তে কিছু সমস্যা দেখা দিয়েছিল। প্রতিযোগিতা চলাকালীন রোভারকে একটি বস্তু উত্তোলনের নির্দেশ দেওয়া হলে সে রং চিনতে অসমর্থ হয়। সেটা অবশ্য অবজেক্ট এবং কার্পেটের রং এক হওয়ার ফলেই ঘটেছে। এটা না হলে হয়তো র‍্যাঙ্ক আরেকটু উপরের দিকে হতে পারতো বলে মত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের। তবে সারা দেশের মধ্যে এই সাফল্য নিঃসন্দেহে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মুকুটে নয়া পালক জুড়ে দিল।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...