তদন্ত করেছে সিবিআই। আর করা হচ্ছে নবান্ন অভিযান! কেন এই দ্বিচারিতা, প্রশ্ন তুলল তৃণমূল (TMC)। বিচার পাইনি বলে মিথ্যাচার তো আছেই, প্রশ্নের ঊর্ধ্বে নয় আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের ভূমিকাও। এক এক করে ১০ দফা প্রশ্নবাণে নবান্ন (Nabanna) অভিযানের আয়োজক ও পরিবারকে বিদ্ধ করল তৃণমূল।

তৃণমূলের প্রশ্ন এক, ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারপরও কেন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে?
দুই, আদালতের নির্দেশে তদন্তে নেমে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রাইকেই মূল এবং একমাত্র অপরাধী বলে জানিয়ে কোর্টে পেশ করেছে সিবিআই। সেখানে পুলিশকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?

তিন, এই ঘটনায় প্রমাণিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন-কলকাতা পুলিশ সঠিক ও নির্ভরযোগ্য তদন্ত করেছিল। তারপরও প্রশ্ন?

চার, নির্যাতিতার বাবা-মা CBI চেয়েছিলেন। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তারাই চার্জশিট দিয়েছে। অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে নির্যাতিতা বিচার পায়নি বলে আওয়াজ তোলা হচ্ছে কেন?

পাঁচ, নির্যাতিতার বাবা-মা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। ওদের তদন্তে খুশি নন আপনারা। অথচ বিজেপির সঙ্গে নবান্ন অভিযান করছেন! এটা মেলে? মেলা সম্ভব?

ছয়, কিন্তু কেন নবান্ন অভিযান? কেন সিজিও কমপ্লেক্স (সিবিআই দফতর) অভিযান নয়? কেন এই রাজনীতি?

সাত, কেন একবার সিপিএম, একবার বিজেপির চক্রান্তে নিজেদের শামিল করছেন নিজেদের?
আট, দিল্লিতে গেলেন নির্যাতিতার বাবা-মা। কারা নিয়ে গেল? অমিত শাহ কেন দেখা করেননি? রাষ্ট্রপতি কেন সময় দেননি? কেন প্রধানমন্ত্রী দেখা করেননি? কেন সিবিআই ডিরেক্টর দেখা করলেন না? তবে আপনি নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন কাদের প্ররোচনায়? কাদের পৃষ্ঠপোষকতায়? কাদের উদ্দেশ্য সাধন করার জন্য?
নয়. যে সিবিআইয়ের তদন্তে আপনারা খুশি নন, সেই সিবিআইয়ের মালিক বিজেপির সঙ্গে আপনারা নবান্ন যাবেন? এত দ্বিচারিতা কেন?
দশ, আরজিকরের ঘটনায় সকলেই মর্মাহত। আপনাদের মেয়ে খুন হয়েছে। এই ঘৃণ্য অপরাধে ফাঁসি সবার আগে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সকলেই নির্যাতিতার বাবা-মায়ের বুকের যন্ত্রণা বুঝি। আপনাদের বুকে আগুন জ্বলছে। কিন্তু তবু কেন আপনারা নিজেদের ব্যবহার করতে দিচ্ছেন বিজেপি-সিপিএমের হাতে! ট্রায়াল কোর্ট-হাইকোর্ট-সুপ্রিম কোর্টে ট্রায়াল হয়েছে। আজ মিডিয়াতে বেরোচ্ছে-এটা হয়নি ওটা হয়নি। সিবিআই-আপনাদের আইনজীবীরা সওয়াল করেছেন। দেশের সেরা আইনজীবীরা ছিলেন। তারা বলেছেন। তারপরেও কেন মিথ্যাচার? কেন বিজেপির পাল্লায় পড়ছেন?
এদিন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আদালতের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত করেছে সিবিআই। বিচারক রায় দিয়েছেন। তিনি যাবজ্জীবন দেবেন, না মৃত্যুদণ্ড সেটা তাঁর ব্যাপার। আমরা চেয়েছিলাম ফাঁসি। কিন্তু এই ঘটনার বিচার হয়নি একথা বলবেন না। আর বিজেপির পাল্লায় পড়ে নির্যাতিতার বাবা-মায়ের উচিত বাড়ি থেকে না বেরোনো। কারণ এদের ভিড়ের মধ্যে ঠেলে দিয়ে বিপাকে ফেলে ব্রেকিং নিউজ করা হবে বাবা-মা অসুস্থ। এই প্ররোচনায় পা দেওয়া উচিত হবে না নির্যাতিতার বাবা-মায়ের।
–
–
–
–
–
–
–
–
–
