Saturday, May 9, 2026

মালব্যর মন্তব্যকে উড়িয়ে রাজ্যপালের মুখে রাজ্য সঙ্গীত!

Date:

Share post:

বাংলা কোনও ভাষা নয়! বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য সঙ্গীত “বাংলার মাটি, বাংলার জল…” গাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে রাজ্যের হয়েই সরব রাজ্যপাল।

বাঙালি না হলেও নামের পদবি বোস। আর সেটা এসেছে স্বাধীনতা সংগ্রামী বাংলার বীরপুত্র নেতাজি সুভাষচন্দ্রের পদবি থেকে- একথা আগেই জানিয়েছিলেন বাংলার বর্তমান রাজ্যপাল। শুধু তাই নয়, বাংলা ভাষা শেখার ইচ্ছে প্রকাশ করে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়িও দেন তিনি। তাতে অবশ্য বিস্তার গোঁসা হয়েছিল বিজেপির (BJP)। তবে রাজ্যপাল বলেছিলেন, তিনি বাংলা শিখবেন। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দূরত্ব বেড়েছে নবান্ন-রাজভবনের। তবে ফের বাংলা ও বাঙালি ইস্যুতে রাজ্যের পক্ষেই দাঁড়ালেন আনন্দ বোস।

শুক্রবার রাজভবনে সাংবাদিক বৈঠকে ‘বাংলা কোনও ভাষা নয়’ অমিত মালব্যর এই দাবি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল গেয়ে ওঠেন রবীন্দ্রনাথের গান তথা রাজ্য সঙ্গীত “বাংলার মাটি, বাংলার জল…”।

একই সঙ্গে ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের বিষয়ে সরব হন আনন্দ বোস (CV Anand Bose)। বলেন, “এটি এমন একটি ঘটনা যার জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। গণতন্ত্রে গ্রহণযোগ্যভাবে এর সমাধান প্রয়োজন। আমার বিশ্বাস এক্ষেত্রেও ন্যায়বিচার হবে।” অর্থাৎ বাঙালির উপর অত্যাচারের অভিযোগ কার্ড যত স্বীকার করেছেন রাজ্যপাল।

এ বিষয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, রাজ্যপাল একসময় বাংলা শিখতে শুরু করেছিলেন। তিনি বাংলাকে সম্মান দেওয়ার কথা বলেছেন। তবে শুধু রাজ্য সঙ্গীত মুখে বললেই হবে না, রাজ্যপালের উচিত অমিত মালব্যদের কড়া ভাষায় নিন্দা করা, শাসন করা।

 

Related articles

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার...

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...