Sunday, May 17, 2026

রাজধানীতে ভাঙা ম্যানহোল! পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

Date:

Share post:

এক সপ্তাহও হয়নি, খোলা মুখ ম্যানহোলে শিশুর পড়ে যাওয়ার ঘটনায় নজর কেড়েছিল রাজধানী দিল্লি। তাতেও যে দিল্লির বিজেপির সরকারের হুঁশ ফেরেনি ফের স্পষ্ট হল শনিবার। এবার ম্যানহোলের (manhole) ঢাকনা ভাঙা থাকায় নিকাশি নালায় পড়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। কেন্দ্রের মোদি সরকারের আমলে সম্প্রতি রাজধানী দিল্লি দেখেছে চাণক্যপুরির মতো হাই সিকিউরিটি জোনে (high security zone) সাংসদের হার ছিনতাই। এবার একের পরে এক শিশুর প্রাণের সঙ্গে ছিনিমিনি খেলা শুরু বিজেপির প্রশাসনের।

শনিবার সকালে দিল্লির খেরা কুর্দ এলাকায় প্রবল বর্ষায় একটি শিশুর ম্যানহোলে পড়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। প্রবল বর্ষায় শনিবার সকাল থেকেই জল জমেছিল। সেই সময় জলের মধ্যেই খেলা করছিল আড়াই বছরের শিশুটি। আচমকাই রাস্তার মাঝখানে একটি ম্যানহোলে (manhole) ঢুকে যায় সে। দ্রুত পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দমকল বিভাগে খবর দেয়। দমকল কর্মীরা নিকাশি নালা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। শিশুটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাখি পরিয়ে মহামিছিল: বাংলা বিরোধী বিজেপির অত্যাচারের মুখোশ খুলল বাংলা পক্ষ

এরপরই ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। দেখা যায়, ম্যানহোলটির ওই অংশটি ভাঙা ছিল। যদিও চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রবাদের মতো শিশু মৃত্যুর পর এলাকায় ম্যানহোলের রক্ষণাবেক্ষণ নিয়ে তৎপর হয়েছে বিজেপির রেখা গুপ্তা প্রশাসন।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...