Saturday, February 14, 2026

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

Date:

Share post:

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত হল বিল্ডিং রুলস। নতুন নিয়ম অনুযায়ী ৫০০ বর্গফুট জমিতেও মিলবে নির্মাণের ছাড়পত্র।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এতদিন পুরসভার নিয়মে ছোট জমিতে বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনের ক্ষমতা ছিল না। ফলে বহু জমির মালিক ইচ্ছা থাকলেও কাজ শুরু করতে পারতেন না। এবার সেই বাধা কাটল। তবে কিছু শর্তও থাকছে। বাড়ির কোনও অংশ যাতে পাশের বাড়ির সঙ্গে সরাসরি না লাগে, তা নিশ্চিত করতে হবে। সাধারণ নিয়মের তুলনায় কিছুটা কম পরিমাণ ছাড় মিলবে। পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে—মিউটেশন, কনভার্সন-সহ সব আইনি ধাপ নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। সব কাগজপত্র সঠিক থাকলে ১৫ দিনের মধ্যেই মিলবে অনুমতি। বড় বাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তে স্বস্তি মিলবে বহু ছোট জমির মালিকদের। দীর্ঘদিন ধরে যাঁরা অনুমতির অভাবে বাড়ি নির্মাণ শুরু করতে পারেননি, তাঁদের জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। পাশাপাশি, ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট আবাসন তৈরির পথও সহজ হবে।

আরও পড়ুন – অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হাসিনার প্রত্যর্পণে নির্ভর করছে সুসম্পর্ক! ভারত নিয়ে বার্তা তারেকের

অন্তর্বর্তী সরকারের জমানায় আদালতের নির্দেশ বদল করার কোনও অভিসন্ধি এখনও বিএনপি-র নেই, সেটাই স্পষ্ট করে দিলেন বাংলাদেশের ভাবী...

সাইবার জালিয়াতির বিরুদ্ধে বড় পদক্ষেপ: কলকাতা পুলিশের সাত বিশেষ শাখা চালুর সিদ্ধান্ত

সাইবার জালিয়াতির (Cyber ​​Fraud) দাপট ক্রমেই বাড়ছে। ভুয়ো কল সেন্টার, জাল সিম পাচার থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে...

NEP-আলোচনার আড়ালে বাংলার ভোট প্রচার ধর্মেন্দ্র প্রধানের! বিভ্রান্তি ছড়াচ্ছেন: পাল্টা তৃণমূল

বিষয় ছিল, জাতীয় শিক্ষা নীতি। কিন্তু শনিবার বাইপাসের ধারের অভিজাত ক্লাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) শিক্ষক...

স্বাস্থ্য পরিষেবায় AI-এর ব্যবহার বাড়াচ্ছে কেন্দ্র

স্বাস্থ্য পরিষেবায় AI ব্যবহারে জোর বাড়াচ্ছে কেন্দ্র সরকার। স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি কমানো, দ্রুত রোগনির্ণয়, চিকিৎসা ব্যবস্থার লক্ষ্যে একাধিক...