Friday, June 5, 2026

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায় ৫,০৮০ জন নার্স নিয়োগ করতে চলেছে। এর পাশাপাশি ৬২১ জন সহকারী অধ্যাপকও নিয়োগ হবে। মূলত গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই নতুন নিয়োগপ্রাপ্তদের পাঠানো হবে বলে স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে জানা গেছে। এছাড়া রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। ৩৪৪টি পদ পুরুষ নার্সদের জন্য বরাদ্দ এবং ওবিসি সংরক্ষিত পদগুলিও পূরণের পরিকল্পনা রয়েছে।

সহকারী অধ্যাপক পদে নিয়োগ হবে বিভিন্ন শাখায়— কার্ডিয়াক, সি টি ভি এস, ইএনটি, প্লাস্টিক সার্জারি, চেস্ট মেডিসিন, ইউরোলজি ও সংক্রামক রোগ বিভাগে। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস ও স্নাতকোত্তর আসন বাড়লেও শিক্ষক-ছাত্র অনুপাতের ভারসাম্য রাখতে পর্যাপ্ত শিক্ষক নেই বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। জেলার মেডিক্যাল কলেজগুলিতে শূন্যপদ শহরের তুলনায় বেশি।এছাড়া রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে। ৩৪৪টি পদ পুরুষ নার্সদের জন্য বরাদ্দ এবং ওবিসি সংরক্ষিত পদগুলিও পূরণের পরিকল্পনা রয়েছে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission) সম্প্রতি জানিয়েছিল, সারা দেশেই মেডিক্যাল কলেজে শিক্ষক ঘাটতি রয়েছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। নতুন মেডিক্যাল কলেজগুলির জন্যও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার কথা এনএমসি উল্লেখ করেছে। সেদিক থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...