Saturday, June 13, 2026

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

Date:

Share post:

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের প্রস্তাব দিলেন খোদ সিআরসেভেন (Cristiano Ronaldo)। দূর্মূল্য হীরের আংটি পরিয়েই জর্জিয়ানা রডরিগেজের সঙ্গে বাগদান সারলেন প্রাক্তন রিয়্যাল মাদ্রিদ তারকা। সেই আংটির মূল্য নিয়েই এখন চলছে জোর জল্পনা। তবে রোনাল্ডোর বিয়ে নিয়ে এখন থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।

লিওনেল মেসির (Leonel Messi) বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু রোনাল্ডো (Cristiano Ronaldo) কবে বিয়ে করবেন। সেই নিয়েই সিআরসেভেন ভক্তদের মধ্যে কৌতূহল ছিল দীর্ঘদিন ধরে। রিয়্যাল মাদ্রিদে থাকাকালীনই রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জর্জিয়ানা রডরিরেজ। সেই থেকেই একসঙ্গে পথ চলা শুরু দুজনের। কিন্তু তাদের বিয়ে কবে হবে, সেই জবাব দিচ্ছিল না তারা। এরই মাঝে জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন জর্জিয়ানা রডরিগেজ।

অবশেষে চার হাত এক হতে চলেছে এবার। এই মুহূর্তে পাঁচ সন্তানের বাবা সিআরসেভেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকেও অনেকটা দূরে চলে গিয়েছেন এই পর্তুগীজ কিংবদন্তী। তবে পর্তুগালের জার্সিতে এখনও পর্যন্ত নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন বলছেন তিনি। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে এখন সকলে রোনাল্ডোর বিয়ে নিয়েই ব্যস্ত। তার থেকেও বেশি চমকের রোনাল্ডো তাঁর হবু স্ত্রীকে যে উপহার দিয়েছেন।

রোনাল্ডো যে হীরের আংটি উপহার দিয়েছেন জর্জিয়ানাকে তা নাকি ৩০ ক্যারেটেরও বেশি। ভারতীয় মূদ্রায় সেই আংটির দাম নাকি ৫০ লক্ষ মার্কিন ডলার। সেই দাম দেখে কার্যত চোখ কপালে উঠেছে সিআরসেভেন ভক্তদের।

তবে এই খবর কিন্তু রোনাল্ডো দেয়নি তাঁর ভক্তদের। দিয়েছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিয়ানা রডরিগেজ। সোশ্যাল মিডিয়ায় তাঁর আংটি পরা হাতের ছবি দিয়েছন জর্জিয়ানা। সেখানেই ঘোষণা করলেন রোনাল্ডোর সঙ্গে তাঁর বিয়ের কথা।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...