Sunday, May 31, 2026

অভয়ার বাবা-মায়ের চিকিৎসা দরকার, বললেন ডাক্তার

Date:

Share post:

অভয়ার বাবা-মায়ের ‘অসুস্থতা’ নিয়ে মুখ খুললেন ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee)। তাঁর কথায়,”আমি ওঁর মা-বাবার মেন্টাল কন্ডিশন বুঝতে পারছি। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার। এই ডিজঅর্ডারের মধ্যে দিয়ে তাঁরা দুজনেই যাচ্ছেন। সবসময় তাঁর মেয়ের কথা মনে পরে।
বাবা সেলাই করে মেয়েকে বড় করেছিল
মা আশা করেছিলেন মুখ উজ্জ্বল করবে। তাঁকে হঠাৎ করে রেপ এবং খুন অথবা খুন এবং রেপ হতে হয়েছে।”

আরও পড়ুন: ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee) আরও বলেন,”এই ডিজঅর্ডারের মধ্যে কী হয়? ওঁরা দুজনেই অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগছেন। ওঁরা আগে থেকে ভীষণ অসুস্থ। মুড সুইং হয়। রাম হোক আর বাম হোক আমি সবাইকেই বলব অভয়ার মাকে নিয়ে এই সুবিধা নিতে না। অভয়ার মা-বাবাকে যেন এই মামলার অ্যাডভান্টেজ থেকে সরিয়ে দেওয়া হয়। সেটা আমার ডাক্তার হিসেবে একান্ত মতামত। তাদের এখন মেডিকেশন, সাইকোথেরাপি এবং অন্য থেরাপি দরকার। কোন দলের ছত্রছায়ায় অভয়ার মাকে টেনে নিয়ে যাওয়াটা অমানবিক।”

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...