Thursday, June 25, 2026

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ করায় কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। সমাজকর্মী ও রাজনীতিক যোগেন্দ্র যাদব শুনানিতে দাবি করেন কমিশনের আধিকারিকরা প্রত্যেক ঘরে সংশোধনীর কাজ করার সময় লক্ষ্য রাখে নাম বাদের দিকেই, নাম যুক্ত করায় নয়। তিনি দাবি করেন, ২৮ লক্ষ মানুষের নাম যুক্ত করার অবকাশ থাকলেও তা করা হয়নি। এদিনের শুনানিতে যোগেন্দ্র যাদব (Yogendra Yadav) বিহার থেকে দুজন এমন ব্যক্তিকে পেশ করেন যাঁদের নাম ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিয়ে দিয়েছে, তারা মৃত বলে। এদিন যোগেন্দ্র যাদবের শুনানির প্রশংসা করে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।

বিহার এসআইআর নিয়ে বিরোধীদের দায়ের করা একাধিক মামলার শুনানিতে বিহারে এসআইআর (Bihar SIR) প্রক্রিয়া জারি রাখার পক্ষে পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট (Supreme Court)। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই ইস্যু দীর্ঘদিনের বকেয়া। শাসক ও বিরোধী উভয় পক্ষের বিশ্বাসযোগ্যতার বিষয়টি এখানে নির্ভর করছে। আদালতের পর্যবেক্ষণ, যাঁদের নাম অনৈতিকভাবে বাদ পড়েছে তাদের তালিকা চেয়ে পাঠায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়ী করে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

সেখানেই নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেন, এই ধরনের প্রক্রিয়ায় ভুল হওয়া অনিবার্য। তবে ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে সেই ভুল সংশোধনের অবকাশ রয়েছে।

আরও পড়ুন: বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, কমিশন আধার বা ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করছে না। বিচারপতি সূর্য কান্তর পর্যবেক্ষণ, এই নথি প্রকৃত অর্থে কোন স্থানের বাসিন্দা তার প্রমাণ দেয় না। আদালতের পর্যবেক্ষণ, যে সব নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে চাওয়া হয়েছে তার কিছু নাগরিকদের থাকা আবশ্যক বলে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...