Tuesday, March 31, 2026

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

Date:

Share post:

নিউইয়র্কের (New York) ৪৪ তম ‘ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে’ (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের নাম ‘শক্তি’। এই আন্তর্জাতিক উৎসব চলবে ১২ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত। ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টে থাকবে বিশেষ ‘ ইন্ডিয়া ডে’ (India Day)। ৭ টি দলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচের মাধ্যমে তুলে ধরা হবে নারীসত্ত্বা, সৃজনশীলতা ও মাতৃত্বের মাহাত্ম্য। এই ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ও শিল্প নির্দেশক জোনাথন হল্যান্ডার জানিয়েছেন, গত দু’বছর পুরুষ থিমে জোর দেওয়া হলেও এবারের থিমে প্রাধান্য পাবেন নারী শক্তি।

পিটসবার্গের নান্দনিক ডান্স ট্রুপ ও কলকাতার কোরিওগ্রাফার শুভজিৎ খুশ দাস মা কালীকে নিয়ে এক নতুন অনুষ্ঠান মঞ্চস্থ করবেন। এছাড়া ওডিসি, ভরতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি ও উদয় শঙ্করের ধাঁচে পরিবেশনা করবেন বিজয়িনী সতপতি, মায়া কুলকার্নি-লাডা পাড়া, সোনালি স্কান্দান, স্বাতি গুন্ডাপুনীড়ি-আতলুরি, রেনজিত বাবু ও মালিনী শ্রীনিবাসন সহ মার্কিন ও ভারতীয় শিল্পীরা।

প্রত্যেক বছর ১২ হাজার দর্শক সরাসরি ও ১০ হাজারের বেশি দর্শক অনলাইনে এই অনুষ্ঠান উপভোগ করেন। জাতি, ধর্ম, বর্ণ, দেশ নির্বিশেষে মানবিকতা ও ঐক্যের এক অনন্য মেলবন্ধন এই উৎসব। আরও পড়ুনঃ শীতকালীন অধিবেশনেও SIR প্রতিবাদ: দলনেত্রীর বার্তা পৌঁছে দিলেন অভিষেক

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...