Thursday, June 4, 2026

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

Date:

Share post:

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন বাসন্তী। একটি কিডনিও নষ্ট হয়ে যায়। বাসন্তী চট্টোপাধ্যায়ের শেষ ধারাবাহিক ছিল ‘গীতা এলএলবি’। অসুস্থ অবস্থাতে বাড়িতে পরিচারিকার সঙ্গে থাকতেন তিনি। আপাতত বর্ষীয়ান এই অভিনেত্রীর দেহ রাখা রয়েছে তাঁর নিজের বাড়িতেই। অপেক্ষা তাঁর মেয়ের আসার।

শেষ ধারাবাহিক করার সময় একবার সংবাদ মাধ্যমকে বাসন্তী জানিয়েছিলেন, অসুস্থতা নিয়ে শুটিং-এ আসেন তিনি। সকলেই তাঁকে সহযোগিতা করতেন। রোজ দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে ঠিক সময়ে পৌঁছে যেতেন অভিনেত্রী। অসাধারণ অভিনয় দক্ষতা ও সবার সঙ্গে আন্তরিক ব্যবহার রিল ছাড়াও রিয়েল লাইফে তাঁকে জনপ্রিয় করে তুলেছিল।

থিয়েটারের মঞ্চ থেকে সিনেমা, সিরিয়াল আর অবশেষে টলিপাড়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেন সময়ের সাথে সাথে।

অভিনেত্রীর মৃত্যুর খবর জানার পরেই শোকের ছায়া টলিউড (Tollywood) জুড়েই। বাসন্তী (Basanti Chatterjee) দেবীর পরিচারিকা জানান, নতুন করে কোনও সমস্যা তৈরি হয়নি। তবে হঠাৎই চলে গেলেন।

Related articles

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...