Monday, June 8, 2026

কুকথার জের! সিঙ্গুরে ‘গো ব্যাক’ স্লোগান – কালো পতাকা শুভেন্দুকে, কটাক্ষ কুণালের

Date:

Share post:

লাগাতার বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কখনও মুখ্যমন্ত্রীকে, কখনও পুলিশকে লক্ষ্য করে অশালীন মন্তব্য, যার ফলে ক্ষোভ বাড়ছে বলে সাধারণ মানুষের মধ্যে। বুধবার সিঙ্গুরে সভায় যাওয়ার পথে ডানকুনির টোল প্লাজায় শুভেন্দুকে দেখেই স্থানীয় মানুষজন ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ ধ্বনি তোলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিঙ্গুরের সভামঞ্চ থেকে ফের অশালীন মন্তব্য করেন তিনি— অভিযোগ তৃণমূলের। স্থানীয়দের বক্তব্য, বাংলায় থেকে ‘জয় বাংলা’ শুনে রাগ হলেও তাঁকে বারবার এই স্লোগান শোনানো হবে।

এই প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এখন এত বড় বড় কথা বলছে কেন? যদি ধরেও নিই ২০০৫ সালে সিঙ্গুরে কাজ শুরু, তবে ১৫ বছর চুপ করে ছিল কেন? তখন তো মন্ত্রী-সাংসদ সবই ছিল। তখন বলেনি কেন? আর ২০২১ সালেও ভোট হয়েছে, বিজেপি নেতারা প্রতিদিন যাতায়াত করেছে, তাতে কী হয়েছে?তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল দো-ফসলি, তিন-ফসলি জমি রক্ষার জন্য। সিঙ্গুরের জমি-শিল্প নীতি সিপিএমের ভুল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের তাড়াননি, মন্তব্য কুণালের।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস ঘিরে রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা, রেড রোডে প্রস্তুতি তুঙ্গে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...