Tuesday, June 2, 2026

মাঠ ছেড়ে ঋষভ পন্থ এখন রাঁধুনি

Date:

Share post:

আপাতত মাঠের থেকে বেশ কয়েক দিনের বিরতিতে ঋষভ পন্থ (Rishabh Pant)। পায়ের হাঁড়ে চিড় ধরেছে। এর ফলে এশিয়া কাপে (Asia Cup) তো নেইই, শোনা যাচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নাকি খেলতে পারবেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি পুরোপুরি সেরে উঠবেন কবে, এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সেই সময় ঋষভ পন্থ কিন্তু বেশ খোশ মেজাজেই রয়েছেন। লন্ডনে এখন রাঁধুনির ভূমিকায় ঋষভ পন্থ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঋষভ পন্থ। জোড়া সেঞ্চুরি যেমন করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বারবার কঠিন পরিস্থিতি থেকে ভারতীয় দলকে উদ্ধার করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্টেই ঘটেছিল সবচেয়ে বড় অঘটনটা। পায়ে বড়সড় চোট পেয়েছিলেন তিনি। যদিও সেই ভাঙা পা নিয়েই মাঠে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

তবে সেই ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পরই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন। সেইসঙ্গে দ্রুত রিহ্যাব করারও কথা জানিয়ে দিয়েছিলেন পন্থ। অস্ত্রোপচার করতে হবে না। তবে প্রয়োজন বেশ কয়েকদিনের বিশ্রাম। এই সময়ই ঋষভে একটি ভিডিও কার্যত ভাইরাল।

লন্ডনের একটি রেস্তোঁরাতে পিৎজা (Pizza) বানাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাও আবার একেবারে ইতালিয়ান শেফের মতো কায়দাতেই করছেন সবকিছু। একেবারে ইতালিয়ান একজন শেফের কায়দায় ঋষভ পন্থকে বলতে শোনা যাচ্ছে যে তিনি পিৎজা তৈরি করছেন।

ঋষভ পন্থের এই ভিডিও দেখেই আপ্লুত সকলে। আপাতত ক্রিকেট ব্যাট ছেড়ে পিৎজা নিয়েই মেতে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...