Saturday, June 13, 2026

খালিদের দল থেকে বাদ পড়লেন সুনীল

Date:

Share post:

দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। ভারতীয় দল থেকে বাদ পড়লেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। আর তাতেই ভারতীয় ফুটবল মহলে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। ভারতীয় দল নেশনস কাপে খেলতে নামবে। তারই প্রস্তুতি পর্বতে ডাক পেলেন না সুনীল ছেত্রী (Sunil Chetri)। সেখানেই তরুণ ফুটবলারদের দলে ডাকলেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল। মোহনবাগান সুপারজায়ান্ট থেকে ডাক পেলেন সাত তারকা ফুটবলার।

কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচের পদে বসেছেন খালিদ জামিল (Khalid Jamil)। তাঁর সামনেই প্রথম চ্যালেঞ্জ নেশনস কাপ। তারই ২২ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন তিনি। কিন্তু সুনীল ছেত্রীকে (Sunil Chetri) দলের বাইরেই রেখেছেন খালিদ। কয়েকদিন আগেই সুনীল ছেত্রীকে অবসর ভিভে ফিরতে হয়েছিল। কিন্তু এবার কী সত্যিই বাদ পড়ে গেলেন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোলের মালিক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

মানোলো মার্কুয়েজের সময়ই অবসর ভেঙে ফিরতে হয় সুনীল ছেত্রীকে (Sunil Chetri)। যদিও তিনি ফেরার পর  অবশ্য ভারতীয় দলের পারফরম্যান্সের খুব একটা বদল হয়নি। মানোলো মার্কুয়েজ দায়িত্ব ছেড়ে দেওয়ার পরই ভারতীয় দলের কোচির দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল। আর দায়িত্ব নিয়েই ভারতীয় দল থেকে বাদ দিলেন সুনীল ছেত্রীকে। খালিদের দলে সুযোগ করে নিয়েছে মোহনবাগানের সাত সদস্য। সেইসঙ্গে ইস্টবেঙ্গল শিবির থেকে সুযোগ পেয়েছেন জিকসন সিং, নাওরেম মহেশ এবং আনোয়ার আলি।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...