Saturday, June 20, 2026

গ্রিন-অরেঞ্জ-ইয়েলো! একসঙ্গে তিন নতুন রুটে মেট্রো, উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ কেন্দ্রের 

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ২২ অগাষ্ট একসঙ্গে চালু হচ্ছে কলকাতা মেট্রোর তিনটি নতুন রুট—গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইন। এর ফলে রুবি মোড় থেকে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীরা নতুন পরিষেবা পাবেন। পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এটি শহরের যোগাযোগ ব্যবস্থায় এক মাইলস্টোন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

নতুন রুট চালু হলে বিমানবন্দর থেকে শহর পৌঁছনো সহজ হবে, শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযোগে অফিসযাত্রীদের স্বস্তি মিলবে। আধুনিক সিগন্যালিং, উন্নতমানের কোচ, লিফট-এসকেলেটর-সহ যাত্রী সুবিধার নানা ব্যবস্থা থাকছে। শহরবাসীর আশা, এই পরিষেবা শুরু হলে যানজটও অনেকটা কমবে। ২২ অগস্ট তাই কলকাতার পরিবহণের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন – শ্রাচীর উদ্যোগে ত্রিপুরায় লেজেন্ডস ডার্বি, উচ্ছ্বসিত টিএফএ সভাপতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...