Saturday, June 27, 2026

মধ্যরাতে মধ্যমগ্রামের বিস্ফোরণে মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের, উদ্ধার ব্যাগ ভর্তি বোমা!

Date:

Share post:

রবিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে ভয়াবহ বোমা বিস্ফোরণ! মৃত্যু হল উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্রের (Sacchitananda Mishra)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমা ও চার্জার। সকালে সেখানে পৌঁছেছে NIA টিম। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। স্কুলের সামনে এমন বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রধান শিক্ষক অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন এখন কোনও আতঙ্ক নেই। সকাল থেকে পড়ুয়াদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে পঠন-পাঠন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২:৫৭ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে গুরুতর জখম হওয়ায় উত্তরপ্রদেশের যুবককে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে সচ্চিদানন্দের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ জানিয়েছে ওই যুবকের ব্যাগ থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। সেখান থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান। মৃত যুবক শেষ বনগাঁ লোকালে করে মধ্যমগ্রাম স্টেশনে আসেন বলে জানা গেছে। কিন্ত কেন? ঠিক কী উদ্দেশ্য নিয়ে তিনি ব্যাগে করে বোমা নিয়ে এসেছিলেন বা বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছে যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন কিছু অপশক্তি সব সময় বাংলাকে বদনাম করা এবং বাংলার বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা করে চলেছে। ওই যুবক কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন তা জানা জরুরি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...