Tuesday, June 23, 2026

বছরে ১০ টন সোনা! ৬০ ডিগ্রি তাপমাত্রায় পৃথিবীর গভীরতম খনিতে স্বর্ণ অন্বেষণ

Date:

Share post:

আপনি কি পৃথিবীর গভীরতম খনি (The deepest mine in the world) দেখেছেন? গুগল ঘেঁটে বেশ কয়েকটা নামের তালিকা তুলে ধরা যেতেই পারে। কিন্তু যদি বলা হয় এমন এক খনির সন্ধান দিতে যেখান থেকে বছরে প্রায় ১০ লক্ষ টন সোনা পাওয়া যাবে, তাহলে একটু থমকে যেতে হয় বৈকি। কিন্তু সত্যিই এইরকম এক খনির সন্ধান মিলেছে। যেখানে এখনও প্রায় ৩ কোটি ৬১ লক্ষ টন আকরিক সোনা রয়েছে!

দক্ষিণ আফ্রিকার (South Africa) উত্তর-পশ্চিম প্রদেশে অবস্থিত ইম্পোনিং সোনার খনি সম্পর্কে এখনও অনেকে জানেন না। ১৯৮৬ কাল থেকে এই খনিটি চালু রয়েছে। বর্তমানে এর গভীরতা প্রায় পাঁচ কিলোমিটার। সত্যি কথা বলতে এই খনি কতটা গভীর সেটা ভাষায় বলে বোঝানো মুশকিল। তবে একটা ধারণা দেওয়া যেতেই পারে। ৬৩২ মিটার উচ্চতা সম্পন্ন চিনের সাংহাই সেন্টারের (Shanghai Centre) মতো আটটা বিল্ডিং অনায়াসে রাখা যাবে এখানে! তাহলেই ভেবে দেখুন।

খনিতে যাঁরা কাজ করেন তাঁদের প্রতিদিন লিফটে করে প্রায় এক ঘন্টা ধরে অনেকটা নিচে নামতে হয়। খনির গভীরতম অংশের তাপমাত্রা প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এখানে শ্রমিকদের সুরক্ষার জন্য বরফের মতো জিনিস ব্যবহার করে বাতাসে তাপমাত্রার ৩০ ডিগ্রির কম রাখা হয় যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন। এছাড়াও খনন কাজের দায়িত্বে থাকা কর্মীদের সুরক্ষার দিকে কথা মাথায় রেখে দেওয়ালগুলো বিশেষ কংক্রিট দিয়ে তৈরি যাতে তা শক্ত থাকে এবং ধসে না পড়ে। এই খনিতে কাজ সহজ নয়। বাতাসে প্রচুর ধুলো আর পাথরের ফাটল থেকে জল চুঁইয়ে পড়ে। এই খনির গভীরতা যত বাড়ছে শ্রমিকদের জীবনের ঝুঁকিও ততই বেড়ে চলেছে। তবু কাজ থামেনা। এখান থেকে প্রতি বছর প্রায় ১০ টন সোনা পাওয়া যায়। প্রতিদিন ৫০ টি ট্রাক আর ৫০ টি খননকারী মেশিন কাজ করে।

২০১৯ সালের হিসাব বলছে এই খনি থেকে এখনও প্রায় ৩১০ টনের বেশি সোনা পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা বলেন, এই ইম্পোনিং সোনার খনি বিস্ময়ের বিস্ময়!

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...