Friday, April 3, 2026

মুর্শিদাবাদে চলন্ত বাসে বিধ্বংসী আগুন, কোনওক্রমে রক্ষা যাত্রীদের

Date:

Share post:

চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক মুর্শিদাবাদের সাগরদীঘিতে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) বাসে আগুন লাগার ঘটনা চালক সবার আগে টের পেয়েই সতর্ক করেন বাসের চালক। ফলে দ্রুত বাস থেকে নেমে যেতে পারেন যাত্রীরা। সকলে বাস থেকে নেমে যাওয়ার পর গোটা বাসটি ১২ নম্বর জাতীয় সড়কের (NH-12) উপর দাউদাউ করে জ্বলে যায়। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নদিয়ার রানাঘাট থেকে শিলিগুড়িগামী বাসটি মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘির মোড়গ্রামের কাছে আচমকাই বাসে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বাস থেকে ধোঁয়া দেখতে পেয়েই চালক যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। চালক ও খালাসি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। তারা বাস থেকে নামতেই বাসটি পুরোপুরি জ্বলে যায়।

আরও পড়ুন: তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নবান্নর

বাসটিতে সেই সময়ে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। বেশ কয়েকজন যাত্রীকে বাসের জানালা দিয়েও বের করে আনা হয়। প্রাথমিক অনুমান, বাসের যান্ত্রিক সমস্যার জন্য আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। অনেক যাত্রী প্রাণ হাতে করে বাস থেকে নেমে পড়তে পারলেও তাঁদের মালপত্র বাসেই পুড়ে যায়। জাতীয় সড়কের উপর বাসে আগুন লেগে যাওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...