Sunday, April 26, 2026

ফের কণ্ঠরোধের চেষ্টা! বিজেপি পুলিশের ডাক দুই সাংবাদিককে

Date:

Share post:

এই হল বিজেপি শাসিত অসম (assam)। আরও এক বিজেপি শাসনের জঘন্য নমুনা। সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা ডবল ইঞ্জিন সরকারের। সাংবাদিক সিদ্ধার্থ বরদরাঞ্জন (Siddharth Varadarajan) এবং করণ থাপার (Karan Thapar) বিরুদ্ধে দেশদ্রোহের (sedition case) অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছে গুয়াহাটি পুলিশ। একইসঙ্গে আগামী ২২ অগাস্টের মধ্যে গুয়াহাটি পুলিশের (Guwahati police) ক্রাইম ব্রাঞ্চের কাছে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। এমনকি নির্দেশ অমান্য করলে গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘ভোট চোর’ নির্বাচন কমিশন, সংসদ চত্বরে ব্যানার হাতে বিক্ষোভ বিরোধীদের

গুয়াহাটি পুলিশ সমনে বলেছে, “আপনাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে। যা যুক্তিযুক্ত। তাই আপনাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমান তদন্তের নিরিখেই কিছু তথ্য সম্পর্কে আপনাদের প্রশ্ন করা হবে।” কিন্তু প্রশ্ন হচ্ছে কোন অভিযোগ? কিসের তদন্ত? তা উল্লেখই নেই। মুখ খুলতে চাননি গুয়াহাটি পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।

ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ৬ ধারায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে দুই বর্ষীয়ান সাংবাদিক সিদ্ধার্থ এবং করণকে। তার মধ্যে রয়েছে ১৫২ ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দেশদ্রোহিতার অভিযোগ।

আরও পড়ুন- শাশ্বতকে বলানো হয়েছে! বিজেপির বিবেক ফেঁসে গিয়েছে

গুয়াহাটি পুলিশের অপরাধ দমন শাখার চিঠি লিখেছেন, ইন্সপেক্টর সৌমজ্যোতি রায় ৷ নির্দিষ্ট করে মামলার কথা না বললেও তাতে কোন কোন ধারার উল্লেখ আছে তা লেখা হয়েছে ৷ বিএনএসের ১৫২, ১৯৬, ১৯৭(১)(ডি)/৩(৬), ৩৫৩, ৪৫ এবং ৬১ ধারায় মামলা দায়ের হয়েছিল৷ আগে আইপিসির ১২৪-এ ধারায় দেশদ্রোহিতার (sedition case) কথা বলা হত৷ তবে ঠিক কোন মামলায় এই দু’জনকে ডাকা হয়েছে তা নোটিশে উল্লেখ করেনি পুলিশ। এখনও দুই সাংবাদিকের কাছ থেকে কোনও প্রতিক্রয়া মেলেনি।

_

_

_

_

_

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...