Monday, May 18, 2026

রণবীরের ছবির শ্যুটিং সেটে একসঙ্গে অসুস্থ ১২০ জন!

Date:

Share post:

বন্ধ হয়ে গেল রণবীর সিংয়ের (Ranveer Singh) ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির কাজ। শ্যুটিং চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ছবির প্রায় ১২০ জন সদস্য। রবিবার (১৭ অগাস্ট) পাথর সাহিবে শ্যুটিং চলছিল। সেটে খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কলাকুশলীদের পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। দ্রুত তাঁদের ‘সজল নারবু মেমোরিয়াল’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ নাকি হৃদ্‌রোগজনিত সমস্যার সম্মুখীনও হন। খাবার থেকেই বিষক্রিয়ার কারণে এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান। খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের ৫ তারিখে স্পাই অ্যাকশান ঘরানার থ্রিলার মুভি ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...