Wednesday, May 13, 2026

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

Date:

Share post:

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে সবুজ চুড়িদার, গালে পান, চোখে আগুন। সামনে এক দম্পতি। তাঁদের দিকে আঙুল তুলে অভিনেত্রীর অভিযোগ—ছ’মাস আগে টাকা ধার নিয়েছিলে, আজও ফেরত দাওনি! মুহূর্তে জমে গেল ভিড়, শুরু হল একেবারে ফিল্মি কাণ্ডকারখানা।

কাঞ্চনার সেই রণচণ্ডী রূপ দেখে অবাক সকলে। দর্শকরা কেউ ভিডিও করছেন, কেউ থমকে দাঁড়িয়ে মজা নিচ্ছেন। তবে অভিনেত্রী মেজাজে আরও গরম। ভিড়ের দিকে তাকিয়ে সোজা ধমক—ভিডিয়ো বন্ধ করুন! এতেই আরও সরগরম হয়ে উঠল স্টেশন চত্বর। ভিডিয়ো এখন ঘুরছে নেটপাড়ায়। কিন্তু রহস্য এখানেই। অভিনেত্রীর এই চেহারা দেখে বিস্মিত অনেকে। তবে ভিডিয়োতে কাঞ্চনার মুখ থেকে বারবার অন্য এক নাম শোনা যাচ্ছে। ফলে জল্পনা ছড়িয়েছে—আসলে কি এ সবই কোনও সিনেমার দৃশ্য? শিল্পমহলের জল্পনা, এ আসলে আসন্ন ছবির প্রচারেরই অংশ। যদিও কাঞ্চনা মুখে কুলুপ এঁটেছেন। তবে শোনা যাচ্ছে, শিগগিরিই নতুন কাজের ঘোষণা করতে পারেন তিনি।

আরও পড়ুন- সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...