Monday, March 16, 2026

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

Date:

Share post:

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে অন্যান্য জেলার মতোই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির প্রচার ও প্রসার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলের অংশগ্রহণ, বুথে বুথে নিবিড় জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

বিজেপি যেসব এলাকায় জিতেছে বিশেষ করে সেখানে দলকে আরও জোরালোভাবে নামতে বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নদিয়া জেলার বহু এলাকায় মতুয়া ভোট রয়েছে। সেখানেও দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ এবং তাঁদের পাশে থেকে অভাব-অভিযোগ শুনে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

নদিয়া (Nadia) জেলার অনেকটাই সীমান্তবর্তী এলাকা। সেখানকার মানুষজনের সুযোগ-সুবিধা, অভাব অভিযোগেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সঙ্ঘবদ্ধভাবে দলের ও সরকারের কাজ করতে হবে।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...