Saturday, June 13, 2026

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

Date:

Share post:

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা, একজন নাগরিক হিসেবে নিজের মধ্যে বহন করেছি। উপরাষ্ট্রপতি (vice-president) পদের প্রার্থী হয়ে এমনটাই শপথ প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির (B Sudarshan Reddy)। আর সেই গণতান্ত্রিক দেশেরই উপরাষ্ট্রপতি পদে বৃহস্পতিবার মনোনয়ন পেশ (nomination file) করলেন বিরোধী জোটের প্রার্থী হিসাবে।

বুধবার মনোনয়ন পেশ করেছেন এনডিএ (NDA) জোট প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। বৃহস্পতিবার কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, এনসিপি-সহ বিরোধীদলগুলির সাংসদদের পাশে নিয়ে মনোনয়ন পেশ করলেন জোট প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।

মনোনয়ন পেশের আগে উপরাষ্ট্রপতি (Vice-president of India) পদে জয় লাভে আশা প্রকাশ করেন বিরোধী জোট প্রার্থী। তাঁর প্রত্যাশা, যেহেতু তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। ফলে তিনি সকলের সমর্থন পাবেন এমনটাই তাঁর প্রত্যাশা। এই লড়াই আদর্শের, দাবি করেন তিনি।

আরও পড়ুন: আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে তিনি দায়িত্বের কথা মনে করিয়ে বিবৃতিতে জানান, দেশের উপরাষ্ট্রপতি যিনি, তিনি রাজ্যসভার চেয়ারপার্সন। তাঁর দায়িত্ব সংসদীয় গণতন্ত্রের উচ্চপ্রথাকে রক্ষা করা। যদি এই পদে নির্বাচিত হই তবে নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা ও শালীনতার প্রতি দায়বদ্ধতার সঙ্গে নিজের কর্তব্য পালন করব। সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বদের উপর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই পদপ্রার্থী হিসাবে তাকে মনোনীত করার জন্য।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...