Sunday, April 26, 2026

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

Date:

Share post:

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। যুব সম্প্রদায়কে চাকরির টপ থেকে মহিলাদের ভাতা। তবে এবার তিনি থমকে গেলেন সংখ্যালঘুদের সামনে। বকেয়া বেতনের দাবিতে সামনে মুখ্যমন্ত্রী নীতীশকে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন বিহারের মাদ্রাসার শিক্ষকরা (Madrasa teachers)।

বিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিরাট কাজ করেছে নীতীশ সরকার। মাদ্রাসা বোর্ডগুলিকে স্বীকৃতি থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষকদের বেতন নিয়ে সরকারের ঢালাও প্রশংসা শুরু করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনার (Patna) বাপু সভাঘরে এই বক্তৃতা চলাকালীন বিহারের জোট সরকারের পর্দা ফাঁস করে দেন মাদ্রাসার শিক্ষকরা।

আরও পড়ুন: ২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

আচমকাই এক শ্রেণীর শিক্ষক উঠে দাঁড়িয়ে দাবি করেন তাঁদের বেতন দীর্ঘদিন ধরে বকেয়া। এর আগে একাধিকবার তাঁরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করেছেন। কিন্তু নীতীশ কুমারের সরকার তাঁদের কোন কথায় কান দেয়নি। বেগতিক দেখে মঞ্চ থেকেই নিজে হাতে শিক্ষকদের লিখিত অভিযোগ সংগ্রহ করেন নীতীশ কুমার (Nitish Kumar)। সেই সঙ্গে বিহার পুলিশ দ্রুত তৎপরতার সঙ্গে বিক্ষোভকারীদের সভা ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...