Thursday, June 25, 2026

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

Date:

Share post:

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission), সেই চেষ্টাকে ব্যর্থ করে দিল দেশের শীর্ষ আদালত। বিহার এসআইআর-এর বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকেও গ্রহণ করা হবে।

এসআইআর-এর (SIR) বিরোধিতায় দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে এর আগেও দুদিন মুখ পুড়েছে নির্বাচন কমিশনের। এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণে বলা হল বিহারের ভোটার তালিকা (voter list) থেকে যত মানুষের নাম বাদ পড়েছে তাঁরা সবাই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সেই আবেদনের পথও সহজ করে দিল দেশের শীর্ষ আদালত। জানানো হল, নির্বাচন কমিশন যে ১১টি নথিকে আবাসিক প্রমাণপত্র হিসাবে দাবি করেছে সেই ১১টি নথির পাশাপাশি আধার কার্ডকেও আবাসিক প্রমাণ হিসাবে গণ্য করা হবে। কমিশনের যাবতীয় ওজোর আপত্তি সুপ্রিম কোর্টের সামনে ধোপে টিকল না শুক্রবার। যদিও মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, আধার কার্ড দেওয়া হলেও বুথ লেভেল আধিকারিকরা তা গ্রহণ করছেন না।

সেই সঙ্গে মামলাকারীদের তরফে অভিযোগ তোলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ জানানোর প্রক্রিয়া করা হলেও কমিশনের আধিকারিকরা সেই সব অভিযোগ গ্রহণ করছে না। ১ অগাস্ট বিহারের সংশোধিত ভোটার তালিকা (voter list) প্রকাশের পরে ২২ দিন ধরে মাত্র দুটি অভিযোগ দায়ের হওয়ায় বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট। তারই পাল্টা আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সাংভির দাবি করেন, বুথ লেভেলের এজেন্টরা যে অভিযোগ জানাচ্ছেন তা বুথ লেভেল আধিকারিকরা গ্রহণ করছেন না।

আরও পড়ুন: শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

বহু ক্ষেত্রে বুথ লেভেল এজেন্ট না থাকায় ভোটার তালিকায় নাম তোলার কাজে সমস্যার কথা জানান মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ। সেক্ষেত্রে যে কোনও আবেদনকারী নিজেরাই আধার কার্ড দিয়ে নাম তোলার আবেদন করতে পারবেন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সেক্ষেত্রে ১২ টি স্বীকৃত রাজনৈতিক দলের কর্মীদেরও মানুষের কাছে গিয়ে আবেদন গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...