Wednesday, June 3, 2026

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

Date:

Share post:

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। মৃতের নাম বিজয়া দাস (৭৪)। মুখে সেলোটেপ লাগানো ছিল। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, সম্পত্তি হাতানোর লোভে বৃদ্ধানে খুন (murder) করা হয়েছে। তাঁর গায়ের গয়না নেই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ (Panchasayar police station)। পাশাপাশি মৃতার ফোন রেকর্ড ও ব্যক্তিগত সম্পর্কও খুঁটিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। মৃতা বিজয়া দাস এবং তাঁর স্বামী প্রশান্ত দাস, দু জনেই থাকতেন। দোতালা বাড়িতেই বৃদ্ধ দম্পতি থাকতেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, বৃদ্ধ দম্পত্তির ছেলে-মেয়ে, তাঁরা দু’জনেই বাইরে থাকেন। মেয়ে থাকেন জার্মানিতে এবং ছেলে থাকেন মুম্বইতে। এই আবাসনে বৃদ্ধ দম্পত্তি একাই থাকতেন। আজ সাতসকালে বাড়ির পরিচারিকা এসে ডাকাডাকি করেন। পরে দেখা যায়, বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে। ঘরের ভিতর কোনও আলো নেই। তখন তার সন্দেহ হয়, তারপরেই তিনি দরজা খোলার পর দেখতে পান, মেঝের মধ্যে পড়ে রয়েছে বিজয়া দাস।

আরও পড়ুন: ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বাড়ির আলো ও দরজার বাইরে সিসিটিভির তার কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা বৃদ্ধাকে খুন করল? কেন খুন করল? তার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...