Sunday, May 31, 2026

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

Date:

Share post:

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। লড়াই ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বাংলার দল হিসাবে ডায়মন্ডহারবার এফসিকে(DHFC) নিয়েই এখন সকলে আশায় বুক বাঁধতে শুরু করেছে। কিবুর দলই যে এখন বাংলার একমাত্র আশা।

ইস্টবেঙ্গলকে(Eastbengal) হারিয়ে ডুরান্ড কাপের(Dirand Cup) ফাইনালে উঠেছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। এবারই তারা এই প্রতিযোগিতায় অভিষেক করেছে। আর সেখানেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তাদের সামনে। ডায়মন্ডহারবার চ্যাম্পিয়ন হলে তৈরি হবে ইতিহাস। ডুরান্ডের ইতিহাসে অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বিরল বললেই চলে। সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই এবার ডায়মন্ডহারবার এফসি।

তবে প্রতিপক্ষ যে অত্যন্ত কঠিন তা ভালোভাবেই জানেন কিবু ভিকুনা। সেভাবেই নিজের দলকে প্রস্তুত করেছেন তিনি। প্রতিপক্ষ শিবিরে রয়েছেন আলাদিন আজারে। তাঁকে আটকানোর বিশেষ ছক যে কিবুর ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

প্রতিপক্ষ শিবির আক্রমণে বারবার ঝড় তুললেও, তাদের রক্ষণে বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। সেভাবেই মেনেনজেস, জবি জাস্টিনরা নিজেদের প্রস্তুত করছেন। ঘরের মাঠে নামবে ডায়মনন্ডহারবার এফসি। সেই সুযোগটাও কাজে লাগাতে চাইছে তারা।

কোথায় দেখা যাবে ডুরান্ড ফাইনাল

টেলিভিশন সম্প্রচার – সনি টেন

অনলাইন সম্প্রচার – সনি লিভ

ম্যাচ ভেন্যু

যুবভারতী স্টেডিয়াম

ম্যাচের সময়

ম্যাচের সময় – বিকেল ৫.৩০

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...