Monday, June 22, 2026

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

Date:

Share post:

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল কেন্দ্রীয় ডাক বিভাগ। চলতি মাসের শেষ থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। আপাতত আমেরিকায় কোনও চিঠি বা পার্সেল পাঠানো যাবে না বলে জানানো হয়েছে। যদিও কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় প্রযোজ্য থাকবে।

ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ অগাস্ট থেকে আমেরিকায় পাঠানো সমস্ত ডাকপণ্যে তাদের মূল্যের ভিত্তিতে শুল্ক চাপানো হবে। এর ফলে এখন থেকে মার্কিন মুলুকে পার্সেল বা চিঠি পাঠানোর খরচ বাড়তে চলেছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই মার্কিন প্রশাসন এক নির্দেশিকা জারি করে জানায়, এতদিন ৮০০ মার্কিন ডলার পর্যন্ত বিদেশ থেকে পাঠানো সামগ্রী শুল্কমুক্ত থাকলেও সেই নিয়ম বাতিল করা হচ্ছে। নতুন শুল্কনীতির ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই জেরে ভারতীয় ডাক বিভাগও পরিষেবা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিল। শুধু ভারত নয়, অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়াম–সহ একাধিক দেশও আমেরিকায় ডাক পরিষেবা স্থগিত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে এই সিদ্ধান্ত নতুন চাপ তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...