Sunday, May 17, 2026

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

Date:

Share post:

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রজব আলি পলাতক। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামের বাসিন্দা রজব আলির সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় ভদ্রেশ্বরের নপাড়ার মঞ্জুরা খাতুনের। বিয়ের পর থেকেই অশান্তি চলছিল তাঁদের সংসারে। অভিযোগ, প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত রজব। সম্প্রতি একাধিক মারধরের পর বাপের বাড়ি ফিরে গিয়ে ভদ্রেশ্বর থানায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন মঞ্জুরা।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে ভদ্রেশ্বর থানার শ্বেতপুর ফাঁড়ি থেকে রজবকে দেখা করতে ডাকা হয়। তার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি তৈরি হয়। শনিবার গভীর রাতে স্ত্রীকে ফোন করে হুমকি দেয় রজব। অভিযোগ, সে বলেছিল, “জেলে যেতেই হবে, তবে তার আগে তোকে মেরেই যাব।”

আতঙ্কিত মঞ্জুরা দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বিলাতপুরে পৌঁছতেই রজব তাঁদের পথ আটকায়। সন্তানদের এক বন্ধুর হাতে দিয়ে পালাতে চাইলে রজব লাঠি নিয়ে তাড়া করে মঞ্জুরাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে দাদপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত রজব আলিকে গ্রেফতার করা যায়নি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

আরও পড়ুন – বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...