Monday, May 4, 2026

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

Date:

Share post:

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি সেতুর নীচ থেকে অবৈধ বসতি ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। ওই জায়গাগুলিকে লোহার গ্রিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে ভবিষ্যতে আবার দখল না হয়। একইসঙ্গে আরও আটটি সেতুর নীচে চলছে উচ্ছেদ অভিযান।

যে চারটি সেতুর নীচে উচ্ছেদ হয়েছে সেগুলি হল—আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতু, টালিগঞ্জ–হারিদেবপুর সংযোগকারী করুণাময়ী সেতু, চিঙ্গরিঘাটা উড়ালপুল এবং ইএম বাইপাসের অ্যাম্বেডকর সেতু। বর্তমানে বাঘাজতিন ব্রিজ, চেতলা লকগেট ব্রিজ, দুর্গাপুর ব্রিজ, বাগমারি ব্রিজ, কামালগাজি ব্রিজ, চিতপুর ব্রিজ, উল্টোডাঙা উড়ালপুল এবং ভিআইপি রোড–সল্টলেক সংযোগকারী স্লিপ ব্রিজে চলছে অভিযান।

কেএমডিএ সূত্রে খবর, বহু সেতুর নীচে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অস্থায়ী দোকান ও বসতি। কোথাও খোলা আগুনে রান্নার মতো কাজও চলছে। এতে ইঞ্জিনিয়ারদের পরিদর্শন বাধাগ্রস্ত হয়। গত বছর ডিসেম্বরে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচে আগুন লেগে কংক্রিট ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে কেএমডিএ। পরিদর্শনে দেখা যায়, বিভিন্ন সেতুর নীচে ব্যাপক দখলদারি রয়েছে।

অধিকারিকদের দাবি, খোলা আগুনের তাপে রডের ধাতব কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘদিন একইভাবে চলতে থাকলে সেতুর শক্তি কমে যায়। তাই অবিলম্বে উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের সহায়তায় চলছে এই কাজ। কেএমডিএ জানিয়েছে, তাদের অধীনে থাকা সমস্ত উড়ালপুল ও সেতুর ক্ষেত্রেই ধাপে ধাপে এই উচ্ছেদ অভিযান চলবে।

আরও পড়ুন – ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
110 এগিয়ে
বিজেপি
121 এগিয়ে
কংগ্রেস
5 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে