Sunday, May 17, 2026

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

Date:

Share post:

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলে অন্তত আটজনের। গুরুতর আহত তিন। সেই সঙ্গে আরও ৪০ জনের আহত অবস্থায় চিকিৎসা চলছে। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে (Bulandshahr)।

উত্তরপ্রদেশের কাশগঞ্জ থেকে রাজস্থানের জহরপীরে যাচ্ছিল পুণ্যার্থী বোঝাই ট্রাক্টরটি। রাত প্রায় ২টো নাগাদ বুলন্দশহর-আলিগড় সীমান্তের কাছে পিছন থেকে একটি ট্রাক (truck) ট্রাক্টরে (tractor) ধাক্কা মারলে ট্রাক্টরটি পুরোপুরি উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছ। আহতদের মধ্যে অন্তত ১২জনের বয়স ১৮ বছরের কম। তিন গুরুতর আহতকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। বুলন্দশহর গ্রামীণ পুলিশ তদন্ত করে দেখছে কীভাবে দুর্ঘটনা ঘটল। প্রাথমিকভাবে হরিয়ানার ট্রাকটিকে আটক করা হয়েছে।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...