Monday, June 22, 2026

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

Date:

Share post:

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সমাবেশ মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পড়ুয়াদের রাজ্য সরকারে উন্নয়ন প্রকল্পের খতিয়ান তুলেন মমতা।

বিরোধীদের নিশানা করে তৃণমূল সভানেত্রী বলেন, “যারা ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে, তারা নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত যে জয়েন্টের (JEE) ফল প্রকাশে একটু দেরি হয়েছে। এর জন্য আমাদের দোষ নেই। কোর্টে কেস করে, এরা একসঙ্গে কেস করে। আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা দু’নম্বরি।”

বাংলার প্রতি বঞ্চনার প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, “গবেষকদের ইউজিসি (UGC) গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে গবেষকদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সব জায়গায় তো আমাদের লোক থাকেন না। বিভিন্ন জায়গার লোক থাকেন। কেউ কেউ দুষ্টুমি করে, কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না।”

পড়ুয়াদের জন্য উন্নয়ন প্রকল্পের খতিয়ান তুলে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তরফে এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। ৫৩ লক্ষ পড়ুয়াকে তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল দেওয়া হয়েছে। ‘স্টুডেন্ট্‌স ক্রেডিট কার্ড’-এর আওতায় ৯২ হাজার ছাত্রছাত্রী সুবিধা পাচ্ছেন। পাশাপাশি সংখ্যালঘু পড়ুয়াদের জন্য বৃত্তি দেওয়া হয়।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...