Tuesday, June 23, 2026

অসমে হিমন্ত সরকারের ফের তীব্র বাংলা বিদ্বেষ! ডি-ভোটার তালিকায় রাখা হল বাঙালিদের 

Date:

Share post:

অসমে হিমন্ত বিশ্বশর্মার বিজেপি সরকারের বিরুদ্ধে ফের উঠল বাঙালি-বিরোধিতার অভিযোগ। রাজ্যে একসময় যেভাবে ‘বাঙালি খেদাও’ অভিযান চলেছিল, তারই পুনরাবৃত্তি হচ্ছে বলেই দাবি স্থানীয় বাঙালি সংগঠনগুলির। এবার সরাসরি হাজার হাজার বাঙালিকে ‘ডি-ভোটার’ বা ডাউটফুল ভোটার তালিকায় ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

ডি-ভোটার তালিকায় নাম উঠলে সেই ভোটার আর ভোটাধিকার পান না। নাগরিকত্ব নিয়েও প্রশ্ন ওঠে। ফলে সরাসরি তাঁদের স্থান হয় ডিটেনশন ক্যাম্পে। সবচেয়ে চক্রান্তমূলক দিক, ডি-ভোটারের নোটিশ ওই পরিবারের হাতে পৌঁছয় না। পাড়ার দেওয়াল বা গেটে সাঁটানো হয় নোটিশ। অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁর পরিবার তা জানতেই পারেন না। আর এর ফলে আদালতে লড়াইয়ের সুযোগ না পেয়ে নাগরিকত্বও হারাতে হয়।

অসমজুড়ে এই নতুন উদ্যোগে আতঙ্কিত হিন্দু ও মুসলিম—দু’পক্ষের বাঙালিরাই। বাঙালি সমাজের অভিযোগ, বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাঙালিদের বিদেশি তকমা দিতে চাইছে। এক স্থানীয় সংগঠনের নেতা বলেন, “আমাদের পূর্বপুরুষেরা এখানেই জন্মেছেন, এখানেই কাজ করেছেন। অথচ আজ আমাদের ‘ডি-ভোটার’ বানিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে।”

হিন্দু বাঙালি ভোটারদের বিরুদ্ধেও যে মামলা চলছিল, তা প্রত্যাহার না করে বিজেপি সরকার আসলে স্পষ্ট করে দিয়েছে—বাঙালিদের বিদেশি বানানোর পথে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। সর্বত্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন – ড্রাগন আর হাতি এবার একসঙ্গে: কাকে বার্তা দিলেন মোদি-জিনপিং

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...