Tuesday, May 12, 2026

স্কোয়াল ফ্রন্টের জেরে রাতভর বৃষ্টি দক্ষিণবঙ্গে, মঙ্গলেও দুর্যোগের ইঙ্গিত!

Date:

Share post:

বিপরীতধর্মী দুই তাপমাত্রার জেরে ফ্রন্টজেনেসিস প্রক্রিয়ায় তৈরি স্কোয়াল ফ্রন্ট (squall front)বদলে দিল দক্ষিণবঙ্গের আবহাওয়া। ঘড়ি ধরে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলের সকাল পর্যন্ত চলল বজ্রপাত- বৃষ্টির (Thunderstorm) দুর্যোগ। আজ দিনভর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের পূবালি উষ্ণ হাওয়ার সঙ্গে দেশের পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শীতল হাওয়ার সংঘাতে বজ্রগর্ভ শক্তিশালী উল্লম্ব মেঘ (intense thunderstorm) অর্থাৎ কিউমুলোনিম্বাস তৈরি হওয়ায় সোমের সারাদিনের কাঠফাটা রোদ আর অস্বস্তিকর গরমের শেষে রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। মঙ্গলবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির দুর্যোগের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বুধবার থেকে উত্তরে কমবে বৃষ্টির পরিমাণ।

 

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...