Tuesday, June 2, 2026

পৌনে চার বছরের পথ চলা শেষ, আর ‘নায়ক’ নন দিব্যজ্যোতি! দীর্ঘশ্বাস অভিনেতার

Date:

Share post:

সূর্য-দীপার প্রথম আলাপ থেকে কাছে-আসা কিংবা দূরে যাওয়া, প্রেম-রাগ মান-অভিমানের পালা হল শেষ। স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Mega serial Anurager Choya) আর দেখা যাবে না দিব্যজ্যোতি দত্তকে (Actor Dibyojyoti Dutta)। পৌনে চার বছরের পথ চলা শেষে মন খারাপ অভিনেতার। তিনি আর নায়ক নন। এবার গল্প এগিয়ে নিয়ে যাবে পরবর্তী প্রজন্ম। তবু সূর্যকে কি ভোলা যাবে? দিব্যজ্যোতি বলছেন, “আর অভিনয় না করলেও ‘অনুরাগের ছোঁয়া’ আমারই”।

ধারাবাহিকে নতুনত্ব আনতেই স্বাদবদলের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল ও নির্মাতারা। চিত্রনাট্য অনুযায়ী কলকাতায় এক ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হবে সূর্য-দীপার। তবে প্রাণে বেঁচে যাবে তাঁর পরবর্তী প্রজন্ম। ইতিমধ্যেই নতুন চমকের ঝলক প্রকাশ্যে এসেছে। যদিও সেখানে নয়া লুকে স্বস্তিকাকে দেখা গেছে। কিন্তু দিব্যজ্যোতি যেখানে নেই, গল্প দর্শকের ভালো লাগবে তো? অভিনেতা বলেন, “আমার অভাবে ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাবে, এ রকম কথা স্বপ্নেও ভাবি না। পরের প্রজন্ম ধারাবাহিকের মান এবং জনপ্রিয়তা এখনকার মতোই ধরে রাখবে, সেটা জানি।” ছোটপর্দায় সূর্য এখন বড়পর্দায় গৌরাঙ্গ রূপে ধরা দেবেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমায়। তাই খুব দ্রুত হয়তো টেলিভিশনে নাও ফিরতে পারেন দিব্যজ্যোতি।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...