Tuesday, May 12, 2026

দলবিরোধী মন্তব্য! মেয়ে কবিতাকেই দল থেকে বহিষ্কার চন্দ্রশেখরের

Date:

Share post:

তেলেঙ্গানার রাজনীতিতে অদ্ভুত মোড়। দলের দুই প্রবীণ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় মেয়ে কে কবিতাকেই দল থেকে সাসপেন্ড করলেন বিআরএস (BRS) প্রধান কে চন্দ্রশেখর রাও (KCR)। দলের নেতাদের কংগ্রেসের সঙ্গে গোপণ আঁতাঁতেরও অভিযোগ তুলেছিলেন কবিতা (K Kavitha)। আর তারপরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করায় তেলেঙ্গানার অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দল বিআরএস-এর মধ্যে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা তুলছে রাজনৈতিক মহল।

সম্প্রতি তেলেঙ্গানার কংগ্রেস নেতৃত্ব সেচদফতরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প – কালেশ্বরম প্রকল্পের (Kaleshwaram project) দুর্নীতির তদন্ত সিবিআই-কে হস্তান্তরিত করে। এই দুর্নীতিতে বিআরএস-কে অভিযুক্ত করে কংগ্রেস। এরপরই কবিতা দাবি করেন, এই প্রকল্পে কোনওভাবেই বিআরএস দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। দলের কিছু নেতার দুর্নীতিতে দলের ও দলের প্রধান কেসিআর-এর নাম খারাপ হচ্ছে। তিনি বিশেষভাবে নাম উল্লেখ করেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হরিশ রাও ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ জে সন্তোষ কুমারের। সেই সঙ্গে দাবি করেন, কংগ্রেসের সঙ্গে কিছু প্রবীণ নেতা গোপণ আঁতাঁত রেখে বিআরএস-কে বিপদে ফেলার চেষ্টা করছে।

সোমবার কবিতা (K Kavitha) এই মন্তব্য পেশ করার পরই মঙ্গলবার দল থেকে তাঁকে সাসপেন্ড (suspend) করার বিজ্ঞপ্তি জারি হয়। দলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তা জানিয়ে দেওয়া হয়। দাবি করা হয়, তিনি দলের প্রবীণ নেতাদের প্রতি অসম্মানজনক কথা বলেছেন ও দলবিরোধী কথা বলেছেন।

আরও পড়ুন: আপাতত শাস্তি নয়: বিধানসভায় ‘কুস্তি’ করেও রেহাই ৪ বিজেপি বিধায়কের

২০২৪ সালে কবিতার গ্রেফতারি নিয়ে যথেষ্ট মুখ পুড়েছিল বিআরএস-এর। পাঁচ মাস জেলে কাটিয়ে তিনি মুক্ত হলেও আদতে তিনি যে দলের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন, তা দলের একাংশের নেতৃত্বের কথায় প্রকাশিত হয়েছিল। এবছরও একটি চিঠি সংক্রান্ত ঘটনায় দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কবিতা। তখন কেসিআর মেয়ের বিরুদ্ধে তেমন বড় পদক্ষেপ নেননি। তবে এবার কবিতাকে সাসপেন্ড করে কেসিআর দলের স্বচ্ছতা তুলে ধরার চেষ্টা করলেন। যদিও বিআরএস-এ ভাঙনে তেলেঙ্গানায় কংগ্রেস না বিজেপি – কে লাভবান হবে তা সময়েই বোঝা যাবে।

Related articles

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...