Wednesday, February 11, 2026

অনন্তকাল বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল: সাফ জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

রাজ্যপালরা অনন্তকাল ধরে বিল আটকে রাখতে পারেন না। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও পিএস নরসিমা পৃথকভাবে জানিয়েছেন, রাজ্যপালরা অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারবেন না। অযথা বিলম্বিত করে সংবিধানের কার্যকারিতা ব্যাহত করতে পারবেন না। মঙ্গলবার পাঁচ বিচারকের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিল (Bill) সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ করে একথা জানিয়েছেন।

এদিন তামিলনাড়ুর পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি এবং পি উইলসন বলেন, প্রজাতন্ত্রে রাজ্যপালরা (Governor) নিজেদের রাজপরিবারের সদস্য হিসেবে ধরে নিতে পারেন না। পশ্চিমবঙ্গের পক্ষে আইনজীবী কপিল সিবালের যুক্তি, সংবিধান অনুযায়ী রাজ্যপালদের উচিত রাজ্যের সঙ্গে সহযোগিতা করা। যখন সংবিধান স্পষ্ট করে বলে দিয়েছে যে, একজন রাজ্যপালের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া উচিত, তখন তিনি কেন বিলগুলি আটকে রাখবেন? আইন প্রণয়ন একটি সার্বভৌম সিদ্ধান্ত। তার জন্য অনন্তকাল অপেক্ষা চলতে পারে না।

কেন্দ্রের যুক্তি ছিল ২০০ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালদের বিল আটকে রাখার পূর্ণ ক্ষমতা রয়েছে। তার পাল্টা কপিল সিবাল বলেন, রাজ্যপালের বিলম্ব সাংবিধানিক পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। রাজ্যপালকে এই ধরনের অযৌক্তিক ক্ষমতা দিলে ভারতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। উল্লেখ্য, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে বিল আটকে থাকার নির্ধারিত সময়সীমা নিয়ে প্রশ্ন ওঠায় মে মাসের একটি মামলার শুনানি করছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ৮ এপ্রিল তামিলনাড়ুর রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছিল। ২০২০ সাল থেকে ১০টি রাজ্য বিলের সম্মতিতে বিলম্বিত হওয়ার ফল ভুগছে।

রায়ে বলা হয়েছিল, যদি বিলগুলি তিন মাসের বেশি আটকে রাখা হয়, তবে সেগুলি সম্মতি পেয়ে যাবে এবং আইনে পরিণত হয়েছে বলে বিবেচিত হবে। বিচারপতি নাথ এই মর্মে জিজ্ঞাসা করেছিলেন, নির্ধারিত তিন মাসের সময়সীমা সংক্রান্ত রায় যদি রাষ্ট্রপতি বা রাজ্যপালরা অনুসরণ না করেন তবে কী হবে? তবে কি সংবিধান সংশোধন করতে হবে? বিচারপতি নরসিংহ বলেন, প্রতিটি মামলার বিশেষ তথ্য এবং পরিস্থিতি বিবেচনা করে পৃথক মামলায় সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। প্রধান বিচারপতি গাভাই বলেন, বিভিন্ন বিল কার্যকর করার সময় বিভিন্ন জরুরি অবস্থা বিবেচনা করে সময় নির্ধারণ করা উচিত। তা বলে অনন্তকাল আটকে রাখা যেতে পারে না।

spot_img

Related articles

প্রাণনাশের হুমকি পেলেন রণবীর! মুম্বই পুলিশের দ্বারস্থ অভিনেতা

বলিউড তারকাদের (Bollywood Stars) মেরে ফেলার হুমকি যেন আরব সাগর পাড়ের তারকাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অভিনেতা সলমন...

সংকটমোচনে মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই ফিরছে লাল-হলুদ

দীর্ঘ টানাপোড়েনের অবসান। আইএসএলে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ কোথায় হবে, তা নিয়ে ক্লাব এবং লগ্নিকারী সংস্থার মধ্যে যে সংঘাত...

পোল্ট্রি শিল্পে নয়া দিশা: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু দ্বাদশ আন্তর্জাতিক মেলা

পূর্ব ভারতের বৃহত্তম পোল্ট্রি উৎসবের ঢাকে কাঠি পড়ল তিলোত্তমায়। মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হল দ্বাদশ...

ঢিলেমি নয়, শুনানি পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকুন! কাউন্সিলর-বিএলএ-দের বৈঠকে নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

ফের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর-বিএলএ ১ এবং বিএলএ ২ নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...