Monday, June 1, 2026

মন্ত্রিসভার ছাড়পত্র: নন রেসিডেন্সিয়াল প্লট রূপান্তরে নীতির অনুমোদন

Date:

Share post:

নগর উন্নয়ন ও পুর দপ্তরের অধীনস্থ সংস্থাগুলির মালিকানাধীন নন রেসিডেন্সিয়াল(Non Residencial) প্লট রূপান্তরের জন্য নতুন নীতি আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দপ্তর সূত্রে খবর, বহু শিল্প ইউনিটকে অতীতে তাদের কর্মচারীদের আবাসিক ব্যবহারের জন্য ৯৯ বছর বা তার বেশি সময়ের জন্য এই প্লট দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই জমিগুলির একটি বড় অংশ আর প্রথাগত ব্যবহারে নেই। ফলে সেগুলিকে রিয়েল এস্টেট বা হাউসিং প্রকল্প নির্মাণে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে।

তবে এই রূপান্তরের জন্য নির্দিষ্ট সরকারি ফি ধার্য হবে। কত শতাংশ হারে এই ফি নেওয়া হবে এবং কীভাবে তা কার্যকর করা হবে, সেই নিয়ে বিস্তারিত নীতি তৈরি করবে সরকার। মন্ত্রিসভা সেই নীতিই আনুষ্ঠানিকভাবে প্রণয়নের অনুমোদন দিয়েছে।

Related articles

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...

মারলে মারবে, গ্রেফতার হব: অনুমতি না পেলেও পথে নামার ডাক তৃণমূল সুপ্রিমোর

মঙ্গলবার আমি কর্মসূচিতে যাব। অনুমতি না দিলে দেবে না! রাস্তায় বসব। গ্রেফতার করলে করবে। আমাকে বাংলায় গণতান্ত্রিক আন্দোলন...

সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! ‘অসুস্থ’ অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে...