Monday, June 15, 2026

বিধানসভায় তীব্র অশান্তি! সাসপেন্ড একাধিক বিজেপি বিধায়ক, সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার ইস্যুতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বেঁধে গেল তীব্র অশান্তি। আলোচনার শুরুতেই বিজেপি বিধায়করা স্লোগান তোলেন। বিরোধী দলনেতা শঙ্কর ঘোষকে সাসপেন্ড করতেই উত্তেজনা চরমে পৌঁছয়। পরপর অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা ও বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করে মার্শাল দিয়ে অধিবেশন কক্ষ থেকে বার করা হয়।

ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অধিবেশন জুড়ে ‘চোর চোর’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে গর্জে ওঠে দুই পক্ষ। পরিস্থিতি সামলাতে একাধিকবার হস্তক্ষেপ করতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, “দেশটাকে বিক্রি করে দিয়েছে ওরা। বিজেপি চোর না ডাকাত?” একইসঙ্গে সতর্ক বার্তা দেন, বাংলা ভাষার অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপি পাল্টা অভিযোগ তোলে, শাসক দল মতপ্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকারের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – এবার পথে নেমে ‘ডিটেনশন ক্যাম্প’-এর প্রতিবাদ ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...