Wednesday, May 13, 2026

ফের বিতর্কে পরিচালক বিবেক অগ্নিহোত্রী! আদালতের দ্বারস্থ স্বাধীনতা সংগ্রামীর নাতি

Date:

Share post:

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে ফের আইনি জটিলতায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্র মুখার্জির নাতি শান্তনু মুখার্জি পরিচালকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। অভিযোগ, ছবিতে তাঁর দাদুকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

শান্তনুর দাবি, সিনেমায় গোপাল চন্দ্র মুখার্জিকে কসাইয়ের ভূমিকায় দেখানো হয়েছে। এমনকি তাঁকে পাঁঠা বলে কটাক্ষও করা হয়েছে, যা একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের অপমান, অন্যদিকে তাঁদের পরিবারের সম্মানহানি। শান্তনুর আইনজীবী দেবাঞ্জন মুখার্জি আদালতে যুক্তি দেন, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাঁকে মানুষের বলি দেওয়ার চরিত্রে দেখানো হয়েছে। যদি এটি সত্যিই কল্পকাহিনি হয়, তবে তা উল্লেখ করাই উচিত ছিল।

অন্যদিকে পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন, ছবির চরিত্র গোপাল ‘পাঠা’ কোনওভাবেই ঐতিহাসিক চরিত্র নয়। শান্তনু মুখার্জির সাক্ষাৎকারের ভিত্তিতেই চরিত্রটি তৈরি হয়েছে বলে তাঁর বক্তব্য। মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার শান্তনু মুখার্জির কাছে জানতে চান, আপনি কি নিশ্চিত, ছবির চরিত্রটি সত্যিই আপনার ঠাকুর্দাকে কেন্দ্র করে তৈরি? যদি ছবিটি কল্পকাহিনি হয়, তবে অসুবিধা কোথায়? একইসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, এটি বহু পুরনো ঘটনা। এখন ছবির মুক্তি আটকে দেওয়া সহজ নয়। সবার বক্তব্য না শুনে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। দেশজুড়ে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। তবে আদালতের পর্যবেক্ষণের পর এই সিনেমা নিয়ে নতুন বিতর্কের আঁচ মিলেছে বাংলায়।

আরও পড়ুন- মোকাবিলায় ব্যর্থ তাই সেনাকে অপব্যবহার! ভাষা-আন্দোলনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...