Sunday, June 7, 2026

জলপাইগুড়িতে নজির! পরীক্ষার্থীকে পিঠে তুলে পরীক্ষাকক্ষে পৌঁছে দিলেন লেডি কনস্টেবল 

Date:

Share post:

আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল জলপাইগুড়ি পুলিশ। রবিবার সকালে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ে এসএলএসটি (SLST) পরীক্ষার দিনে এক বিশেষ ছবির সাক্ষী থাকল জয়ন্তী পাড়া।

ভাঙা পায়ের যন্ত্রণায় কষ্টে ভুগছিলেন নিউ সার্কুলার রোডের বাসিন্দা পরীক্ষার্থী সুতপা রায়। পরীক্ষার দিন নিজে থেকে নির্ধারিত ক্লাসরুমে যেতে না পেরে হতাশ হয়ে পড়েন তিনি। তখনই কর্তব্যরত অবস্থায় এগিয়ে আসেন কোতোয়ালি থানার লেডি কনস্টেবল রিতা রায়। দ্বিধা না করে পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাঁকে নিজের পিঠে তুলে পরীক্ষার কক্ষে পৌঁছে দেন। পরীক্ষা শেষে আবার পিঠে করে স্কুল গেট পর্যন্ত এনে টোটোতে তুলতেও সাহায্য করেন তিনি।

এই মানবিক উদ্যোগে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা রিতাদেবীর প্রশংসায় মুখর হন। জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত বলেন, “পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোও সমান জরুরি। আজকের ঘটনাটি আমাদের বাহিনীর মানবিক চিত্রকেই সামনে আনল।” জলপাইগুড়ি জেলা পুলিশের এই উদ্যোগ আবারও প্রমাণ করল—পুলিশ শুধু কঠোর প্রহরী নয়, সময়ে সময়ে মানুষের সবচেয়ে বড় সহায়কও।

আরও পড়ুন – বিশ্ব তিরন্দাজিতে সোনা জয় ভারতীয় পুরুষদের, ফাইনালে হার মহিলাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...