Monday, June 8, 2026

প্রয়াত ওয়েবকুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু! শোকপ্রকাশ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু। ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজের ইংরেজির অধ্যাপিকা ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। গত সাতদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি। দীর্ঘ সময় ধরে ওয়েবকুপার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কৃষ্ণকলি বসু। পরে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শিক্ষা মহল এবং রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন –

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...