Sunday, June 7, 2026

বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ অমৃতা সিনহার

Date:

Share post:

‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন মামলাকারী RTI করে আবেদন করেছিলেন কিছু তথ্যের জন্য। সেই তথ্য আদৌ জানা সম্ভব হয়নি। এই মুহূর্তে মামলার সারবত্তা নেই। তাই মামলা খারিজের ঘোষণা করা হয়।

গোটা বিশ্বের কাছে সিনেমার মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার যে চরিত্র তুলে ধরেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri), তা সম্পূর্ণ মিথ্যা- এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাঁর পরিবার। সেইসঙ্গে কীভাবে এমন একজন পরিচালক সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর (CBFC) সদস্য থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বাধীনতা সংগ্রামীর নাতি শান্তনু মুখোপাধ্যায়। এদিন বিচারপতি সিনহা বলেন, আবেদনকারীর আরটিআই-এর অধীনে কিছু তথ্য সংগ্রহ করার কথা বলেছিলেন। কিন্তু যে সময়সীমার মধ্যে তথ্য প্রদান করা উচিত ছিল তা শেষ হয়ে গেছে। যদি আবেদনকারী কর্তৃপক্ষের তরফ থেকে আইনগত সময়সীমার মধ্যে তথ্য না পান তাহলে সেক্ষেত্রে তাঁকে আরটিআই আইনের অধীনেই সমাধান খুঁজতে হবে। রিট আবেদনটি বহাল থাকবে না। তবে আইন মেনে আবেদনকারী উপযুক্ত ফোরামে যাওয়ার ক্ষেত্রে অবশ্য কোনও বাঁধা নেই।

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...