Tuesday, May 12, 2026

জুঁই ফুল লাগিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে লক্ষাধিক টাকা জরিমানা ভারতীয় অভিনেত্রীর!

Date:

Share post:

দক্ষিণ ভারতে মহিলাদের সাজ মানেই জুঁই বা বেল ফুল। এই সাজ তাঁদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু পৃথিবীর সব জায়গায় এই ফুল যে একেবারেই গ্রহণযোগ্য নয় সেই কথা হাড়ে হাড়ে টের পেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার (Navya Nair)। জুঁই ফুল নিয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে তাঁকে ১.১৪ লক্ষ টাকা জরিমানা দিতে হল। কিছুদিন আগেই ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওনাম’ উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের গাজরা বা মালা বেরোয় তাঁর ব্যাগ থেকে। সেই অপরাধে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১.১৪ লক্ষ টাকা) জরিমানা করে।

এরপর নব্যা নিজেই এই ঘটনার কথা শোনান। তিনি বলেন, তিনি আসার আগে বাবা তাঁকে জুঁই ফুল এনে দিয়েছিলেন। সেটিকে দু’ভাগ করে দিয়েছিলেন। একটা তিনি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে চুলে লাগিয়ে নেন। কারণ, পৌঁছনোর আগেই সেটা শুকিয়ে যেত। দ্বিতীয় অংশটা ব্যাগে রেখেছিলেন সিঙ্গাপুর থেকে যাত্রার সময় আবার ব্যবহার করার জন্য। তিনি সেটাই হ্যান্ড ব্যাগে রেখেছিলেন। তিনি একটু দুঃখের সাথেই বলেন, তিনি জানতেন না এটা আইনবিরুদ্ধ। ভুলটা হয়েছে অজান্তে। কিন্তু আইন কোনরকম অজুহাত মানে না। কর্মকর্তারা জানালেন, ২৮ দিনের মধ্যে এই জরিমানা মেটাতে হবে। ইচ্ছে করে নয়, ভুল করেছিলেন কিন্তু ভুল তো ভুলই হয়।

তবে ক্ষতিপূরণ এর ঝামেলা মাথায় থাকলেও উৎসবের আনন্দ চুটিয়ে করেছেন তিনি। ইনস্টাগ্রামে তিনি ওনাম উদযাপনের রিল শেয়ার করেছেন। দু’দিন আগে মেলবোর্ন যাওয়ার বিমানে বসে সেই জুঁই ফুল পরা পরে ছবি পোস্ট করেছিলেন নব্যা। লিখেছিলেন, ‘শুভ ওনাম। প্রথমবার প্লেনে তিরুওনম উদযাপন করছি! তবে নিজের মাটি, নিজের জায়গাকে খুব মিস করছি, তবে ওনামের আবেগ নিয়ে চলা আলাদা আনন্দ। সেই সঙ্গে কাজের ডাক পেয়েছি সেটাও অন্যরকম আনন্দ।”

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...