Sunday, June 7, 2026

ভারত-পাক ম্যাচ পরিচালনার দায়িত্বে কে? আম্পায়ারের নাম শুনলে চমকে যাবেন

Date:

Share post:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে  এশিয়া কাপ (Asia Cup)। আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ( IND vs PAK) মেগা ম্যাচ। সেই ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের ( Bangladesh) মাসুদুর রহমান। সোমবার ঘোষণা করা হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে।

এশিয়া কাপে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। পহেলগাঁও কাণ্ডের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে।  ক্রিকেট মাঠেও তাঁর প্রভাব পড়েছে।  মেগা ম্যাচে  মাঠে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান। তাঁর সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। বাংলাদেশের গাজি সোহেল থাকবেন তৃতীয় আম্পায়ার হিসাবে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফ্ট।

বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক অতীতে ভারতের সম্পর্ক একেবারেই ভালো নয়। এর আগে ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবারও ভারত পাকিস্তান ম্যাচে থাকবেন পাকিস্তানের আম্পায়ার।

আবু ধাবিতে আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। বুধবার অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই মহা মোকাবিলায় আম্পায়ার ছিলেন অস্ট্রেলিয়ার পল রেইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। দুবাইয়ে সেই ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন মাইকেল গঘ।

আরও পড়ুন:সুপার কাপ নিয়ে ক্লাবদের চিঠি, কী জানতে চাইল এআইএফএফ?

এশিয়া কাপে ভারত থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পন্ডিত। শ্রীলঙ্কার রুচিরা এবং  রবীন্দ্র উইমালাসিরি আছেন এই তালিকায়। আফগানিস্তানের দুই আম্পায়ার হলেন আহমদ পাকতিন এবং ইজাতুল্লাহ সফি।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...