Monday, June 8, 2026

বাংলা মডেলে দিল্লির দুর্গাপুজোতে ছাড় ঘোষণা রেখা গুপ্তার, সঙ্গে আজব ফরমান!

Date:

Share post:

মডেল বাংলা। সেই পথে হেঁটেই দিল্লির (Delhi) দুর্গাপুজোতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta)। সঙ্গে আজব ফরমান। মণ্ডপে দুর্গা প্রতিমার পায়ের কাছে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি!

বিজেপিশাসিত রাজ্যে হেনস্থার শিকার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা। দিল্লিও তার ব্যতিক্রম নয়। সেই ক্ষতে প্রলেপ দিতে দিল্লির (Delhi) দুর্গাপুজোয় ছাড় ঘোষণা করেছে রেখা গুপ্তার সরকার। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় গত কয়েকবছর ধরেই পুজোকমিটিগুলিকে আর্থিক দিচ্ছে রাজ্য সরকার। এবছর ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি  পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকেও নির্দেশ দেন তিনি। সেই পথে হেঁটেই সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর নিজেদের এক্স হ্যান্ডলে জানায়, এবার দিল্লিতে দুর্গাপুজো ও রামলীলায় সাহায্য করা হবে। পুজো কমিটিগুলি ১২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবে। বিদ্যুতের মিটার পেতে সিকিউরিটি ডিপোজিটের মাত্র ২৫ শতাংশ জমা দিতে হবে। পুজোর অনুমোদনের জন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা করেছে দিল্লি সরকার।

২৬ বছর পরে এবছরের ফেব্রুয়ারিতেই দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। রেখা গুপ্তা সরকার প্রথম বছরের দুর্গাপুজো ও রামলীলা নিয়ে বিশেষ উদ্যোগ নিল। কিন্তু তার সঙ্গে আজব আবদার বা ফরমান দিয়েছে বিজেপি সরকার। প্রতিটি দুর্গাপ্রতিমার পায়ের কাছে রাখতে হবে মোদির ছবি। তাঁর শুভকামনা করে প্রার্থনা জানাতে হবে দশভুজার কাছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। ২ অক্টোবর পর্যন্ত সেবাপাখোয়ারা পালন করবে গেরুয়া শিবির। এই উপলক্ষ্যে প্রদানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে হবে-দিল্লির প্রত্যেক পুজো উদ্যোক্তাদের- এমনই অদ্ভুত নিদান দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীর এমন অদ্ভুত ফতোয়ায় স্তম্ভিত স্থানীয় পুজোর উদ্যোক্তারা। প্রশ্ন উঠছে, দেবীদুর্গার কাছে কে কী প্রার্থনা করবে সেটাও কি ঠিক করে দেবে বিজেপি? এই আজব ফরমানকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলীয় সাংসদ মালা রায় কটাক্ষ করেন বলেন, জীবনে কোনওদিন শোনা যায়নি এমন ঘটনা। তোষামোদ করতে করতে বিজেপির নেতা-নেত্রীরা ভুলে গিয়েছেন যে কতদূর পর্যন্ত তোষামোদ করা যায়। কেউ কম যান না, এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ। এর পরের বছরে ওরা হয়তো বলবে, মা দুর্গার চালার পিছনে থাকা শিবের ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে!

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...