Monday, June 8, 2026

লক্ষ্মীপুজোর পর রাজ্যে শুরু SIR! কর্মী সংকটে বিপাকে সিইও দফতর

Date:

Share post:

লক্ষ্মীপুজোর ছুটির পরেই সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুজোর পরেই এই বিজ্ঞপ্তি জারি হবে। তবে এসআইআর শুরু হলে সবথেকে বড় চাপ পড়বে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে। কারণ, যে সংখ্যক আধিকারিক থাকার কথা, তার তুলনায় বাস্তবে অনেকটাই কম জনবল নিয়ে চলছে দফতর।

সিইও দপ্তরে ১১টি পদ থাকার কথা। এর মধ্যে সিইও ১ জন, অতিরিক্ত সিইও ৩ জন, যুগ্ম সিইও ৩ জন এবং ডেপুটি সিইও ৪ জন। কিন্তু বর্তমানে রয়েছেন সিইও ১ জন, অতিরিক্ত সিইও ২ জন, যুগ্ম সিইও ২ জন এবং ডেপুটি সিইও ৩ জন—মোট ৭ জন। ফলে নিয়মিত কাজকর্মের পাশাপাশি সংশোধনী প্রক্রিয়ার অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আধিকারিক ও কর্মচারীদের। এই দফতরের উপরেই নির্ভর করছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ— ভোটার তালিকার সংযোজন, বর্জন ও সংশোধন; সংশ্লিষ্ট ২৮টি এজেন্সির সঙ্গে সমন্বয়; আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি; ইভিএম ও ভিভিপ্যাট ব্যবস্থাপনা; রাজনৈতিক দলের নথি যাচাই; বুথ সংক্রান্ত কাজ; কমিশনের সঙ্গে যোগাযোগ; মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ; এসভিইইপি কার্যক্রম; আদালতের মামলা এবং আইটি-সহ অন্যান্য দায়িত্ব।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পর্যাপ্ত আধিকারিক নিয়োগ না হলে চাপ বাড়বে কর্মরত আধিকারিক ও কর্মচারীদের উপর, যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপরও। সব মিলিয়ে, লক্ষ্মীপুজোর পর দেশজুড়ে সংশোধনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যের সিইও দফতরে বাড়তি আধিকারিক নিয়োগ না হলে কমিশনের কাজকর্মে টান পড়তে পারে বলে আশঙ্কা।

আরও পজ়

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...